Logo

অর্থনীতি

এবি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০১

এবি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবি ব্যাংকের উদ্যোগে দেশের গণমাধ্যমকর্মীদের সম্মানে সম্প্রতি এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নির্ভীক সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১০ম বারের মতো এবি ব্যাংক এই আয়োজন করে।

দেশের বিভিন্ন মাধ্যমের উল্লেখযোগ্যসংখ্যক গণমাধ্যমকর্মী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম। 

এ সময় তিনি দেশের ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এবি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর