Logo

অর্থনীতি

‘বিসিভিওএ’র নতুন সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক খুরশিদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২১:২৫

‘বিসিভিওএ’র নতুন সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক খুরশিদ

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ)-এর ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের সদস্যদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সংগঠনের প্রতি সদস্যদের আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

নির্বাচন বোর্ড যাচাই-বাছাই শেষে ১৫ মার্চ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফল অনুযায়ী গাজী বেলায়েত হোসেন মিঠু ও খুরশিদ আলমের নেতৃত্বাধীন ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন একজন প্রার্থী।

নবনির্বাচিত কমিটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। ১৬ মার্চ দোয়া মাহফিলের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন গাজী বেলায়েত হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম। তাদের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়েছে।

নবনির্বাচিত কমিটি জানিয়েছে, চট্টগ্রাম, মংলা ও পায়রা— এই তিনটি সমুদ্রবন্দর থেকে লাইটারিং জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।

সংগঠনের সদস্যদের আশা, নতুন কমিটি সাধারণ জাহাজ মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের নৌ-পরিবহন খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর