দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। টানা চার দফা বাড়ার পর এবার ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

