আইসিএমএবি প্রতিনিধিদলের বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:৩৮
ছবি: সংগৃহীত
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম, ট্রেজারার অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আইসিএমএবি-এর চলমান কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার এবং দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচিবকে অবহিত করেন। এ সময় পেশাগত উৎকর্ষ সাধন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক জবাবদিহি নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
সচিব দেশের আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দক্ষ পেশাজীবী গড়ে তুলতে আইসিএমএবি-এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি ও বেসরকারি— উভয় খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন। পাশাপাশি, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশের খবর/আরইউ

