Logo

অর্থনীতি

দেশের বাজারে বেড়েছে সোনার দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৩

দেশের বাজারে বেড়েছে সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে সর্বোচ্চেএক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেশে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ্হএক জার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন