Logo

অর্থনীতি

ম্যাড স্টারসে এসডিজি গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৭:২৫

ম্যাড স্টারসে এসডিজি গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য আরেকটি বড় আন্তর্জাতিক সাফল্য বয়ে এনেছে ডিবিএল সিরামিকস। ম্যাড স্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে তাদের সাস্টেইনেবল উদ্যোগ ‘টাইলচক’।

এ ছাড়া, পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এই উদ্যোগটি।

ডিবিএল সিরামিকসের উদ্যোগে তৈরি ‘টাইলচক’-এ সিরামিক তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা কাদা থেকেই ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি শিল্প কারখানার বর্জ্যকেই সম্পদে রূপান্তর করেছে। ফলে বর্জ্য হ্রাস পেয়েছে, বেড়েছে শিক্ষা এবং সামাজিক উন্নয়ন। 

ম্যাড স্টারস-এর এই তিনটি স্বীকৃতি ‘টাইলচক’-এর অর্জনের ঝুলিতে আরও একটি এচিভমেন্ট যুক্ত করল। এর আগে এই উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়া এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। 

এই প্রকল্পের সাফল্য প্রমাণ করে যে, টেকসই উন্নয়ন কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে সিরামিক বর্জ্য থেকেই তৈরি করা হচ্ছে লেখার চক। চক তৈরির এই পদ্ধতিটি ‘ওপেন সোর্স’ (সবার জন্য উন্মুক্ত) করার মাধ্যমে, ‘টাইলচক’ এই ধারণাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। ডিবিএল সিমারিকস দেখাতে চায় যে কীভাবে বর্জ্যকে পুনরায় সম্পদ হিসেবে ভাবা যেতে পারে।

এই অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচক’ যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাড স্টারস-এর এই স্বীকৃতিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতিগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এখানে থেমে থাকার নয়। বর্জ্য কমাতে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের এখনও অনেক কিছু করার আছে। ‘টাইলচক’ আমাদের দেখিয়েছে যে, নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে ভিন্নভাবে তাকালে সমাধান পাওয়া সম্ভব। এখন আমাদের দায়িত্ব হলো উদ্ভাবন চালিয়ে যাওয়া, নতুন কিছু শেখা এবং আরও সাস্টেইনেবল ফিউচারের জন্য কাজ করে যাওয়া।

ডিবিএল সিরামিকস এবং পপ ফাইভ-এর যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’ ম্যাড স্টারস-এর তাদের অসাধারণ সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণ করল যে কীভাবে স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি সমাধান গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। একই সাথে এটি দায়িত্বশীল উৎপাদন এবং উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকসের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন