Logo

অর্থনীতি

চাকরি স্থায়ীর দাবি

জনতা ব্যাংকের সামনে অফিস সহকারীদের অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৯

অ
জনতা ব্যাংকের সামনে অফিস সহকারীদের অবস্থান

চাকরি স্থায়ীকরণের দাবিতে জনতা ব্যাংকের প্রধান ফটকের সামনে অফিস সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে সারাদেশ থেকে আসা ব্যাংকটির প্রায় দুই হাজারের অধিক কর্মী অংশ নিয়েছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে অফিস সহকারীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। 

অবস্থান কর্মসূচির নেতৃত্বে থাকা সমন্বয়ক মাহমুদুল হাসান জানান, সারাদেশে প্রায় ২ হাজারের অধিককর্মী দীর্ঘ প্রায় ২৫ বছর পর্যন্ত চাকরি করলেও এখনো অনেকের চাকরি স্থায়ী হয়নি। সারাদেশে বৈষম্যবিরোধীদের স্লোগান দেওয়া হলেও জনতা ব্যাংকের অফিস সহকারীদের উপর চলছে বৈষম্যমূলক আচরণ।

মাহমুদুল হাসান জানান, আমরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আবার কখনো কখনো রাত ৯টা-১০টা পর্যন্ত ব্যাংকের স্বার্থে কাজ করলেও আমাদের বেতন ১২ হাজার টাকা থেকে আর বাড়ে না। তবে কর্মকর্তাদের বেতন-ভাতা সবই বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১২-১৩ হাজার টাকায় সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। স্থায়ীকরণ না হলে আমাদের আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। 

তিনি বলেন, অনেকে সন্তানদের স্কুলে ভর্তি করতে পারেননি। যারা ধার দেনা করে ভর্তি করেছেন তারা বই কিনে দিতে পারেননি। যারা ভর্তি করেছেন তাদের অনেক বাসা ভাড়া বকেয়া পড়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের দাবি একটাই চাকরি স্থায়ী করতে হবে। 

উল্লেখ্য সবশেষ ২০১২ সালে জনতা ব্যাংকে কর্মরত অফিস সহকারীদের চাকরিতে স্থায়ী করেছিলেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আবুল বারকাত।

এএস/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন