Logo

অর্থনীতি

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৭

অ
হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

ছবি : সংগৃহীত

হোটেল ও রেস্তোরাঁ খাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ আগের মতোই ৫ শতাংশ ভ্যাট থাকছে এই খাতে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন। তিনি জানান, আজ (বৃহস্পতিবার) এই সিদ্ধান্ত অনুযায়ী আদেশ জারি হবে। 

এর আগে,গতকাল রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা।  

এনবিআর জানিয়েছে,ভ্যাটের আওতায় রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রেস্তোরাঁ মালিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।  

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাটের হার বাড়ানোর পর রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন