Logo

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হচ্ছেন আরিফ হোসেন খান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:১০

অ
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হচ্ছেন আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হতে যাচ্ছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

রোববার (১৯ জানুয়ারি) এ বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, ‘বিষয়টি এখনো আমি জানি না।’

বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার রাজশাহীতে ট্রান্সফার হওয়ার কথা ছিল। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়।

এএস/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন