Logo

অর্থনীতি

বিএসটিআই সনদ ও ল্যাব টেস্ট বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০

অ
বিএসটিআই সনদ ও ল্যাব টেস্ট বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাব টেস্ট সনদ গ্রহণে করণীয়’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) কর্মশালার সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। 

আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিএসটিআই’র সহকারী পরিচালক প্রকৌশলী ফিরোজ আহম্মদ ও এস এম ফরহাদ হোসেন।

কর্মশালায় ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ ছাড়া বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জাহাঙ্গির আলম ও নাজমুল আনোয়ার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ফেরদৌস আলম বলেন, ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট সনদ গ্রহণ প্রক্রিয়া সহজ করতে আমরা সচেষ্ট। আজকের এই কর্মশালা সেবা গ্রহণকারী ও প্রদানকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করবে।’

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানের জন্য মান সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সহজ হয়।’

কর্মশালার দ্বিতীয় পর্বে বিএসটিআই’র বিশেষজ্ঞরা পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। 

এএইএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন