বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে আরিফ হোসেন খানের মনোনয়ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে পরিচালনা পর্ষদের নির্দেশে আরিফ হোসেন খানকে মনোনীত করা হয়েছে। তিনি হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং পরিচালক সাদমান সাহিদকে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্রদের দায়িত্ব নতুন মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগের দায়িত্ব পালন করবেন।
এএইচএস/বিএইচ

