Logo

অর্থনীতি

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাব ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৩

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাব ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

আয়কর আইন, ২০২৩-এর ২২৩ ধারার আওতায় ২২ জানুয়ারি তাদের সব ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়। এতে মাহতাবুর রহমান ছাড়াও তার ভাই, ছেলে, ভাতিজাসহ আল হারামাইন গ্রুপের এক কর্মকর্তার নাম রয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, মাহতাবুর রহমান ও তার পরিবার আন্তর্জাতিক মাফিয়া চক্রের সঙ্গে জড়িত এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে। তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় ব্যাংক হিসাবসহ ১১৪টি দলিল জব্দ করা হয়েছে এবং বিদেশে থাকা সম্পদ শনাক্তের কাজ চলছে।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন