লকার কাণ্ডে আমরা হেয়প্রতিপন্ন হচ্ছি : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, ‘লকার নিয়ে যা হচ্ছে এটা নিয়ে ব্যাংক কর্মকর্তা হিসেবে আমরা মর্মাহত এবং সমাজিকভাবে আমরা হেয়প্রতিপন্ন হচ্ছি।’
রোববার (৯ ফেব্রুয়ারি) দুদক কর্মকর্তারা অনুসন্ধান শেষে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরিফ হোসেন খান বলেন, ‘লকার বলতে যা বুঝানো হচ্ছে, আসলে সে অর্থে এখানে তেমন কোনো লকার নেই। মূলত আমাদের নারী অফিসাররা তাদের কিছু জিনিসপত্র এখানে রাখেন, শীত মৌসুমে তারা এগুলো নিয়ে যান আবার ব্যবহার শেষে সিলগালা করে রেখে যান।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্টরা ডিপার্টমেন্ট এগুলো কর্মকর্তাদের কাছ থেকে নিয়ে রক্ষণাবেক্ষণ করেন। সেটা আলমারির মতো। সেখানে কোনো ব্যাংক কর্মকর্তার যাওয়ার সুযোগ নেই।’
এএইসএস/এমজে

