Logo

অর্থনীতি

গভর্নর আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতি ঘোষণা বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪

অ
গভর্নর আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতি ঘোষণা বিকেলে

গভর্নর ড. আহসান এইচ মনসুর

সরকারের মুদ্রানীতিসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে সবসময় মিডিয়ায় সরব থাকা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর এবার নিজেই ঘোষণা করছেন মুদ্রানীতি। 

আজ (সোমবার) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সেমিনার কক্ষে এই মুদ্রানীতি ঘোষণা করবেন তিনি। নীতি সুদহার অপরিবর্তিত রেখেই ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য মুদ্রানীতি হবে এটি। 

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে এবং রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল রয়েছে, যার কারণে এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

নতুন গভর্নরের প্রথম ঘোষিত মুদ্রানীতি হবে এটি। এই নীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক কী কী পদক্ষেপ নেবে, সেটি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন