ডিএসইতে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় দিন। তবে বেড়েছে লেনদেন। এদিন লেনদেন বেড়েছে ১৫৬ কোটি টাকা।
ডিএসই’র তৃতীয় কার্যদিবসে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধান সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেলেও দিন শেষে প্রধান সূচক ৮ পয়েন্ট কমাসহ সবগুলো সূচকের পতন লক্ষ্য করা গেছে।
ডিএসইতে আজ ৫৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যকর দিবসের চাইতে ১৫৬ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছে ৪৪৩ কোট টাকা। এদিন দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এএইচএস/বিএইচ

