Logo

অর্থনীতি

ডিএসই’র নতুন পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

অ
ডিএসই’র নতুন পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক হিসেবে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের সভায় তাকে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ।

তিনি আরও বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।

সৈয়দা জাকেরিন বখত নাসির একজন অভিজ্ঞ মানবসম্পদ বিশেষজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য এবং ১৯৯৩ সালে পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে মানবসম্পদ বিভাগে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়াও তিনি জার্মানির সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগের সাথে সংযুক্ত ছিলেন। তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া এবং হংকংয়ে অনুষ্ঠিত একাধিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে শূন্য হওয়া একটি পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন