মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর আওতায় নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস আইন ২০২৩-এর প্রথম তফসিলভুক্ত পণ্যগুলোর মধ্যে মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (যার প্রতি কেজির মূল্য ২০০ টাকার বেশি) এবং কেক (যার প্রতি কেজির মূল্য ৩০০ টাকার বেশি) এর ওপর অতিরিক্ত ৭.৫% হারে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভোক্তারা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
এএইচএস/এটিআর

