Logo

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি-বঞ্চিতদের জন্য চতুর্থ ও শেষ ধাপের আবেদন শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

একাদশ শ্রেণিতে ভর্তি-বঞ্চিতদের জন্য চতুর্থ ও শেষ ধাপের আবেদন শুরু

ছবি : সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-বঞ্চিত শিক্ষার্থীদের জন্য চতুর্থ ও শেষ ধাপের আবেদন শুরু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

এর আগে ৩ ধাপে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হলেও, পাঁচ হাজার ২৪০ জন কোনো কলেজে ভর্তি হতে পারেনি। এর মধ্যে ২৯৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছেন। তাদের কথা বিবেচনা করেই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চতুর্থ ধাপের আবেদন চালু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এরপর ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। এই সময়ের পর আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

শিক্ষার্থীদের www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে আবেদন করতে হবে।

কারা আবেদন করতে পারবেন

যারা আগের তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পায়নি।

যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি।

যারা মনোনয়ন নিশ্চিত করলেও নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করেনি।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন