Logo

শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশ সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়। মূলত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পুনঃসূচি অনুযায়ী ১৯ আগস্ট পরীক্ষা শেষ হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন