দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) থেকে খুলেছে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো।
গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ছুটি শেষে স্কুলে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার দিন নির্ধারণ না করার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) খুলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, আর কলেজগুলো খুলবে আগামী রোববার।
এসআইবি/এমএইচএস

