Logo

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৬:২৩

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে

ছবি : সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের জন্য সরকারের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড সুত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুনে। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় দেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন