Logo

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:২২

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

ছবি : বাংলাদেশের খবর

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। তার মানে, এবার পাসের হার প্রায় ১৮.৯৫ শতাংশ কমেছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজ নিজ বোর্ড থেকে ফল প্রকাশ করেছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইট বা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে করা যাবে। বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী অংশ নিয়েছিলেন। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হননি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন