Logo

শিক্ষা

শিক্ষক বদলি আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

শিক্ষক বদলি আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের সময় নিজ উপজেলা/থানায় পদ শূন্য না থাকায় অন্য উপজেলা/থানায় পদায়নকৃত শিক্ষকদের স্থায়ী ঠিকানায় বদলির অনলাইন আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। জমা দেওয়া যাবে ২১ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

শর্তসমূহ : 

১। শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ করবেন। কোনো শিক্ষকের অন্য কোনো পছন্দ না থাকলে একটি বিদ্যালয়ই পছন্দ করতে পারবেন। গত ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে সচিব বরাবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত পত্রে অনলাইন বদলি সংক্রান্ত এ সময়সূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ২১ অক্টোবর পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। ২২ অক্টোবর প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের আবেদন যাচাই করবেন। ২৩-২৪ অক্টোবর সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করবেন। ২৫-২৭ অক্টোবর উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করবেন। ২৮-৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন হবে। 

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন