Logo

শিক্ষা

চতুর্থ শ্রেণির বাংলা পাঠ পরিকল্পনা

Icon

দিলারা খানম

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫২

চতুর্থ শ্রেণির বাংলা পাঠ পরিকল্পনা

কবি : সত্যেন্দ্রনাথ দত্ত

পাঠ্যাংশ 

“পালকি চলে! পালকি চলে!

... ... ... আসছে কারা হনহনিয়ে? ”

সময়: ৫০ মিনিট

শিখনফল

শোনা- ২.১.৩- কবিতাটি শুনে মূল বিষয়বস্তু  বুঝতে পারবে।

বলা- ২.৭.১- কবিতাটি ছন্দে ও শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে।

পড়া- ১.৪.১ - কবিতাটি সঠিক উচ্চারণে আবৃত্তি করতে পারবে।

লেখা- ১.৪.২ - কবিতার ভাবের উপর সহজ কয়েকটি বাক্য লিখতে পারবে।

১. প্রারম্ভিক কার্যক্রম (৫ মিনিট)

স্বাগত ও কুশল বিনিময়

শিক্ষক হাসিমুখে বলবেন-

“কেমন আছো সবাই? আজ আমরা শুনব এক ছন্দময় কবিতা - ‘পালকির গান’। জানো কি, আগে পালকি ছিল মানুষ বহনের একটি সুন্দর যান!”

আবহ অনুভব কার্যক্রম

শিক্ষক বলবেন-

“চোখ বন্ধ করে কল্পনা করো- চারজন মানুষ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে এক সুন্দর পালকি, ভেতরে বসে আছেন একজন ভদ্রমহিলা।”

(শিক্ষার্থীরা কল্পনা শেয়ার করবে।)

পূর্বজ্ঞান যাচাই

১. আগে মানুষ কীভাবে চলাচল করত?

২. পালকি কী কাজে ব্যবহার করা হতো?

৩. এখনকার দিনে পালকি দেখা যায় কি?

২. পাঠ ঘোষণা (৫ মিনিট)

উপকরণ প্রদর্শন

শিক্ষক ছবি বা চার্ট দেখাবেন -

পালকি

পালকিবাহক

গ্রামের রাস্তা বা বরযাত্রা

ঘোষণা

“আজ আমরা পড়ব সত্যেন্দ্রনাথ দত্তের সুন্দর একটি কবিতা - ‘পালকির গান’। এতে বর্ণনা করা হয়েছে পালকি চলার ছন্দ ও গ্রামের দৃশ্য।”

বোর্ডে লিখবেন - পাঠ: পালকির গান

৩. পাঠ উপস্থাপন ও বিশ্লেষণ (১৫ মিনিট)

আদর্শ পাঠ

শিক্ষক কবিতার প্রথম অংশটি ছন্দে ও স্বরে আবৃত্তি করবেন,তারপর শিক্ষার্থীদের সঙ্গে মিলিয়ে আবার আবৃত্তি করবেন। এভাবে কয়েকবার আবৃত্তি করাবেন।

পালকি চলে! পালকি চলে!

গগন তলে আগুন জ্বলে!

আসছে কারা হনহনিয়ে?

আলোচনা

- কবিতায় কী চলছে?

- কোথায় চলছে পালকি?

- “গগন তলে আগুন জ্বলে” - কথাটির মানে কী বোঝায়?

৪. শব্দার্থ অনুশীলন

শব্দ অর্থ

পালকি - কাঁধে বহনযোগ্য হালকা যাত্রীবাহী যান

গগন - আকাশ

আদুল - ধুলায় ভরা/খালি গায়ে

রৌদ্রে সারা  - রোদে ক্লান্ত

৫. শিখন কার্যক্রম (১৫ মিনিট)

দলগত আবৃত্তি

প্রত্যেক দল ছন্দে ছন্দে কবিতাংশটুকু আবৃত্তি করবে।

প্রশ্নোত্তর আলোচনা

১. কবিতায় কোন যান চলার কথা বলা হয়েছে?

২. কারা পালকি বহন করছে?

৩. কবিতায় কেমন আবহাওয়ার কথা বলা হয়েছে?

৪. “গগন তলে আগুন জ্বলে”- এর দ্বারা কী বোঝানো হয়েছে?

 সৃজনশীল কাজ

প্রতিটি দল একটি চিত্র আঁকবে - “পালকি চলার দৃশ্য”

৬. মূল্যায়ন ও সমাপ্তি (১০ মিনিট)

 একক কাজ

১. মিল করো-

পালকি - যাত্রীবাহী যান

গগন - আকাশ

রৌদ্র - সূর্যের আলো

২. শূন্যস্থান পূরণ করো-

পালকি —- চলে।

গগন তলে —- জ্বলে।

পরিকল্পিত কাজ

 “তোমার দেখা একটি গ্রামীণ যানবাহনের বর্ণনা লিখে আনবে ।”

 সমাপ্তি ঘোষণা-

শিক্ষক বলবেন-

“আজ আমরা জেনেছি কেমন ছিল আগের দিনের যাতায়াত- পালকির ছন্দ, কষ্ট আর সৌন্দর্য।

আগামী ক্লাসে কবিতার পরের অংশ শিখব। সবাই খুব ভালো থেকো ।”

লেখক : সহকারী শিক্ষক, জামিরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন