Logo

শিক্ষা

১৪ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭

১৪ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।

আজকের দিন আগামীকাল অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬; ৩০ পৌষ ১৪৩২ বাংলা; ২৪ রজব, ১৪৪৭ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি

  • ১৫১৪ - দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।
  • ১৬৩৯ - যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
  • ১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।
  • ১৮১৪ - ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।
  • ১৮৫৮ - নেপোলিয়নের ওপর ব্যর্থ হামলা চালানো হয়।
  • ১৮৯৯ - স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশ হয়।
  • ১৯০৭ - জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার মানুষ নিহত হন।
  • ১৯২৯ - আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।
  • ১৯৪৩ - মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।
  • ১৯৭২ - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।
  • ১৯৭৫ - চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে। 
  • ১৯৮০ - জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।
  • ১৯৯১ - ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদসহ আরও তিন নেতা।

জন্ম

  • ১৫৫১ - আবুল ফজল, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক।
  • ১৮৩১ - তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।
  • ১৮৬১ - ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।
  • ১৮৭৫ - আলবার্ট সোয়েৎজার, ফরাসি খ্যাতনামা চিকিৎসক এবং সঙ্গীতবিদ।
  • ১৯০৩ - ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায়।
  • ১৯১৯ - কাইফি আজমি ভারতীয় প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব।
  • ১৯২৪ - বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্ত।
  • ১৯২৫ - ইউকিও মিশিমা, জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার।

মৃত্যু

  • ১৭৪২ - অ্যাডমুন্ড হ্যালি, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ।
  • ১৭৫৩ - জর্জ বার্কলি, আইরিশ দার্শনিক।
  • ১৮৯৮ - লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক।
  • ১৯৬৯ - শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়।
  • ১৯৭২ - অনুভা গুপ্ত, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
  • ১৯৭৮ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ।
  • ২০০৮ - সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার।
  • ২০২০ - কাজী সেকেন্দার আলী ডালিম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

বিকেপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

ইতিহাসের এই দিনে

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন