Logo

শিক্ষা

১৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৯

১৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

আজকের দিন আগামীকাল অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। 

আজ বৃহস্পতিবার, ১৫ জানয়ারি ২০২৬; ১ মাঘ ১৪৩২ বাংলা; ২৫ রজব, ১৪৪৭ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি

  • ১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
  • ১৭৫৯ - লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
  • ১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
  • ১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
  • ১৮৭৫ - কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজি দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
  • ১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
  • ১৯১২ - ইতালিয়ানরা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
  • ১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৪ - ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।
  • ১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

জন্ম

  • ৩৭ -     নিরো, রোমের রাজা।
  • ১৬২২ - মলিয়রের, ফরাসি নাট্যকার।
  • ১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব।
  • ১৯০৯ - কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।
  • ১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
  • ১৯১৮ - জামাল আবদেল নাসের, মিসরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।
  • ১৯২১ - রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।
  • ১৯২৯ - মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।
  • ১৯৩৮ - চুনী গোস্বামী, ভারতীয় বাঙালি ফুটবলার।
  • ১৯৩৯ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।
  • ১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।
  • ১৯৭৮ - রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

মৃত্যু

  • ৬৫৭ -  হযরত হুযাইফা (রা.), বিশিষ্ট সাহাবি।
  • ১৯৮৮ - নোবেলজয়ী আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজ।
  • ২০০৪ - মানিক সাহা, খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।
  • ২০০৯ - তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।
  • ২০১২ - কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।
  • ২০১৬ - ফ্রান্সিসকো এক্স এলার্কন, মার্কিন কবি ও শিক্ষাবিদ।
  • ২০১৬ - কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

বিকেপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

ইতিহাসের এই দিনে

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন