Logo

শিক্ষা

পঞ্চম শ্রেণির পড়াশোনা: ইসলাম শিক্ষা

Icon

বেলাল হোসাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৩

পঞ্চম শ্রেণির পড়াশোনা: ইসলাম শিক্ষা

শিক্ষার্থীরা, আজ তোমাদের ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।

একটি আদর্শ কাহিনি

ফুয়াদ পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন সে স্কুলে যাওয়ার পথে একটি গরুর গাড়ি দেখল। গাড়িতে মালামাল বোঝাই খুব বেশি। এদিকে গাড়ির চাকা খাদে পড়ে গেছে। গরু খাদ থেকে গাড়িটি টেনে তুলতে পারছে না। গরুর খুব কষ্ট হচ্ছে। গরুর কষ্ট দেখে ফুয়াদের খুব কষ্ট হলো। তার দয়া হলো। সে গাড়ির গাড়োয়ানকে সাহায্য করল। গাড়িটি ঠেলে খাদ থেকে রাস্তার ওপরে উঠিয়ে দিল। বোঝাই গাড়ি ঠেলে তুলছে অতপর সে গাড়োয়ানকে বলল, চাচাজান, গরু-মহিষ তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। বেশি বোঝা চাপালে এদের খুব কষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হন। গুনাহ হয়। গাড়োয়ান ফুয়াদের ব্যবহারে খুব খুশি হলো। সে ফুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করল। আমাদের মহানবি (সা.) সৃষ্টির সেবার মূর্ত প্রতীক ছিলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতেন। পাঁচ ওয়াক্ত সালাতের সময় মসজিদে সকলের খোঁজখবর নিতেন। তিনি শুধু মানব জাতির কল্যাণকামী ছিলেন না বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় ছিলেন। তিনি সারা জীবন সৃষ্টির সেবা করে গেছেন। এ জন্য আল্লাহ রব্বুল আলামীন তাঁকে ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র বিশ্বের রহমত স্বরূপ’ উপাধিতে ভূষিত করেছেন

দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রæর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম। আমাদের মহানবি (সা.) তাঁর জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালোবাসতেন। মক্কার লোকজনকে মনেপ্রাণে ভালোবাসতেন। তিনি মক্কাবাসীকে সত্য ও ন্যায়পথে চলার আহ্বান জানিয়েছিলেন। প্রথম দিকে তারা মহানবি (সা.)-এর আহ্বানে সাড়া দেয়নি। তারা তাঁর ওপর নির্মম অত্যাচার শুরু করেছিল। শেষ পর্যন্ত তারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন তিনি আল্লাহর নির্দেশে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন।

হিজরতের সময় মহানবি (সা.) তাঁর জন্মভূমি মক্কানগরী ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। খুব ব্যথিত হয়েছিলেন। তিনি মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন। আর কাতরকণ্ঠে বলছিলেন, “হে মক্কানগরী, তুমি কত সুন্দর। তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়। হায়। আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত, এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।”

ঘ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?

উত্তর: মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর।”

২. ‘সৃষ্টির সেবা’ কাকে বলে?

উত্তর: আল্লাহর সকল সৃষ্টির প্রতি মানুষের দয়া দেখানো এবং সহানুভূতি প্রদর্শন করার নামই সৃষ্টির সেবা।

৩. মহানবি (সা.) মক্কাবাসীদেরকে কিসের আহ্বান জানিয়েছিলেন?

উত্তর: মহানবি (সা.) মক্কাবাসীদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছিলেন।

৪. ক্ষমাশীল ব্যক্তি কে?

উত্তর: যার মন উদার, মানুষের জন্য যার দয়ামায়া বেশি, যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল।

৫. মন্দকাজ কাকে বলে?

উত্তর: খারাপ ও অসৎ কাজকে মন্দ কাজ বলে।

৬. যার মধ্যে সততা আছে তাকে কী বলে?

উত্তর: যার মধ্যে সততা আছে তাকে সৎব্যক্তি বলা হয়।

৭. আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করব?

উত্তর: আমরা সবসময় পিতামাতার সাথে ভালো ব্যবহার করব।

৮. আমরা পিতামাতার জন্য কী বলে দোয়া করব?

উত্তর: আমরা পিতামাতার জন্য এই বলে আল্লাহর কাছে দোয়া করব যে,

رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا ”

“হে আমার প্রতিপালক। পিতামাতা আমাকে যেভাবে শৈশবে স্নেহ-যত্নে লালনপালন করেছেন, আপনি তাদের প্রতি ঠিক তেমনি দয়া করুন।”

৯. আমরা বাসার কাজের লোকদের সাথে কীরূপ ব্যবহার করব?

উত্তর: আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করব। নিজেরা যা খাই, যা পরি তাই তাদের খেতে দেব, পরতে দেব।

১০. মহানবি (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন?

উত্তর: মহানবি (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও’।

১১. মানবজাতির আদিপিতা ও আদিমাতা কে কে ছিলেন?

উত্তর: মানবজাতির আদিপিতা হযরত আদম (আ:) এবং আদিমাতা হাওয়া (আ:)।

১২. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?

উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে এসব কিছু নিয়েই আমাদের পরিবেশ। মানুষ, পশুপাখি, গাছপালা, মাটি, পানি, বায়ু, পাহাড়-পর্বত এসব কিছুই আমাদের পরিবেশ। এগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়।

প্রতিষ্ঠাতা, কোর্সটিকা।

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর