প্রিয় শিক্ষার্থীরা; তোমাদের পঞ্চম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেয়ার করা হলো। যোগ, বিয়োগ, গুণ ও ভাগ-এই চার প্রক্রিয়া মিলেই গণিতের ভিত্তি গড়ে ওঠে। বিভিন্ন সমস্যায় কখন কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে, তা বোঝার জন্য এই অধ্যায় খুবই কার্যকর। তোমরা নিজেরা করে উত্তর মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে।
১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা।
২। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর : ১।
৩। ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
৪। ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তর : ৪৮।
৫। ৯টি আপেলের ওজন ৫৪ গ্রাম হলে, ১টি আপেলের ওজন কত?
উত্তর : ৬ গ্রাম।
৬। ১০০টি লিচুর দাম ৮০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
৭। একজন শ্রমিকের সাপ্তাহিক আয় ৮৭৫ টাকা হলে, ১ দিনের আয় কত?
উত্তর : ১২৫ টাকা।
৮। ১টি খাতার দাম ৭ টাকা হলে, ২১ টাকায় কয়টি খাতা পাওয়া যাবে?
উত্তর : ৩টি।
৯। ১২টি কলমের দাম ১৪৪ টাকা হলে, ৯টি কলমের দাম কত?
উত্তর : ১০৮ টাকা।
১০। ৬টি ডিমের দাম ৩৬ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৬ টাকা।
১১। ৩ ডজন ডিমের দাম ২৮৮ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
১২। ১৪টি চেয়ারের মূল্য ১১২০০ টাকা হলে ১০টি চেয়ারের মূল্য কত টাকা?
উত্তর : ৮০০০ টাকা।
১৩। ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে, ৯৬০ টাকায় কয়টি কলা কেনা যাবে?
উত্তর : ১২০টি।
১৪। ৬ জন লোক ২১ দিনে কোনো একটি কাজ সম্পন্ন করতে পারে। ৭ দিনে সম্পন্ন করতে চাইলে অতিরিক্ত আর কতজন লাগবে?
উত্তর : ১২ জন।
১৫। ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে, ১টি টেবিলের মূল্য কত?
উত্তর : ১৩৮০ টাকা।
১৬। রফিক ও শফিকের একত্রে ১২০০৮ টাকা আছে। রফিকের নিকট শফিকের অপেক্ষা ৩০০৮ টাকা বেশি আছে। রফিকের কত টাকা আছে?
উত্তর : ৭৫০৮ টাকা।
১৭। এক ব্যক্তির সাপ্তাহিক আয় ১৭৯২ টাকা হলে, আগস্ট মাসে তার আয় কত টাকা হবে?
উত্তর : ৭৯৩৬ টাকা।
১৮। ১০ জন লোক ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ৩০ দিন।
১৯। একটি ছাত্রীবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?
উত্তর : ৪ জন।
২০। ১২টি বইয়ের মূল্য ৫৪৭২ টাকা হলে, এরূপ ২০টি বইয়ের মূল্য কত?
উত্তর : ৯১২০ টাকা।
২১। আকবর সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে সংসার ও বাড়িভাড়া বাবদ যথাক্রমে ৪৮৫০ টাকা ও ৩২২৫ টাকা খরচ করেন। বাকি টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে কত টাকা তিনি সঞ্চয় করেন?
উত্তর : ৬৯০ টাকা।
২২। বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?
উত্তর : ৮৮৭৭৪৯।
২৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ৬৩, ভাজ্য কত?
উত্তর : ২০১৩।
২৪। ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে, ১টি খাতার দাম কত?
উত্তর : ২৫ টাকা।
২৫। ৩৮ হালি আমের দাম ১২১৬ টাকা। ১টি আমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
২৬। দুইটি সংখ্যার গুণফল ৭২। একটি সংখ্যার ৩ গুণ ৯ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ২৪।
২৭। ১টি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৪।
২৮। হাসান ও মারুফের একত্রে ৯৯০৫ টাকা আছে। মারুফের হাসান অপেক্ষা ৪৮৯ টাকা বেশি আছে। হাসানের কত টাকা আছে?
উত্তর : ৪৭০৮ টাকা
২৯। ৬টি চেয়ারের মূল্য ৪০৫০ টাকা হলে, ১টি চেয়ারের মূল্য কত?
উত্তর : ৬৭৫ টাকা।
৩০। আমিন সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি ১ বছরে কত টাকা জমা রাখেন?
উত্তর : ৫০৪০ টাকা।
৩১। ৬ জন লোক ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ১৮ দিন
বিকেপি/এমএম

