Logo

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অনিয়ম তদন্ত হবে : শিক্ষামন্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অনিয়ম তদন্ত হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী/ ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৫ জন শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠে, আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরাও। এসবের মধ্যেই অন্তর্বর্তী সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়ম প্রমাণিত হলে তা তদন্ত করা হবে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি যে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাতে অনিয়ম বা কোনো ব্যত্যয় ঘটলে তা খতিয়ে দেখা হবে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ভোটের আগে ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় কয়েকশ কোটি টাকার অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্তির প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। বিষয়টি পুনঃপর্যালোচনা করা হবে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর