প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা প্রকাশ
প্রাথমিক শিক্ষা ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২২:৩১
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এই প্রকল্পের আওতায় রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
গত রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ প্রতিবেদন প্রকাশ করে।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন সম্পর্কিত নির্দেশনা-২০২২ সংবলিত পরিপত্র অনুযায়ী উন্নয়ন প্রকল্প-কর্মসূচি গ্রহণ ও প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ কল্পে প্রকল্প-কর্মসূচির সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের ওপর মতামত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্যূন দুই সপ্তাহ সময় দিয়ে প্রকাশের নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ প্রকল্পের ডিপিপি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে, পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ‘মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি সিটি কর্পোরেশনে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন’ বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের ওপর মতামত সংগ্রহের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এর সঙ্গে পাঠানো হলো।
বিকেপি/এমএ

