Logo

শিক্ষা

আইসিটিতে অভিজ্ঞ প্রাথমিকের শিক্ষকদের তথ্য আহ্বান

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২২:৩৫

আইসিটিতে অভিজ্ঞ প্রাথমিকের শিক্ষকদের তথ্য আহ্বান

প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ে অভিজ্ঞ প্রধান শিক্ষকদের নামের তালিকা আহ্বান করা হয়েছে। আজ বুধবার মধ্যে এ তালিকা দিতে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠিতে আরো জানা যায়, আইসিটি বিষয়ে অভিজ্ঞ পাঁচ জন প্রধান শিক্ষকের নামের তালিকা আগামী ৪ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ছক মোতাবেক জরুরিভিত্তিতে Unicode (Nikosh)  ফন্ট এ পূরণ করে সফটকপি এবং স্বাক্ষরিত পিডিএফ কপি dirtraindpe@gmail.com  ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।

নির্ধারিত ছকে যেসব তথ্য দিতে হবে- জেলা, উপজেলা, শিক্ষকের নাম, বিদ্যালয়ের নাম, চাকুরিতে যোগদানের তারিখ, মোবাইল নম্বর ও ই-মেইল।

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর