বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
ফোকাস এডুকেশনের আয়োজন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:১৯
বৃত্তিসহ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে একটি বিশেষ আয়োজন করেছে শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান ফোকাস এডুকেশন। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান-১ এর লেকশোর হাইটসে একটি সরাসরি ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়— সেজং বিশ্ববিদ্যালয়, কিউংসুং বিশ্ববিদ্যালয় এবং বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা তাদের সঙ্গে সরাসরি দেখা করে স্নাতক, স্নাতকোত্তর, বৃত্তি এবং ইএপি প্রোগ্রামে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং আইইএলটিএস (যদি থাকে) ডকুমেন্ট সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হতে পারবেন। এছাড়া পূর্বে নিবন্ধন করেও প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে ০১৮৪৫-৯২৬০৬২ নম্বরে (হোয়াটসঅ্যাপ)। এছাড়া নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করেও নিবন্ধন করা যাবে।

