ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো ‘রামাদান সামিট’
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৭:৪২
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এনলাইটেন্ড লাইফ প্রেজেন্টস ‘রমাদান সামিট-৩’ পাওয়ার্ড বাই অ্যারিস্টোফার্মা লিমিটেড শীর্ষক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান, চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণের আয়োজন করা হয়। আয়োজক সংগঠন ‘এনলাইটেন্ড লাইফ’ এর সাথে সার্বিক সহযোগিতায় ছিল ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব। যাদের নিবিড় তত্ত্বাবধান এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব ও রামাদান সামিট- চূড়ান্ত পর্বের শুভউদ্বোধন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাহাদস টিউটোরিয়াল এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাহাদ হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, কোরআন আল্লাহর বাণী এবং মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ খাইরুল ইসলাম কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করার মাধ্যমে নৈতিকতা অর্জনের ব্যাপারে আলোচনা করেন। বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের অধ্যক্ষ লে.কর্নেল (অব.) এ কে এম মাকসুদুল হক বলেন, ‘কোরআন ও সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা সবচেয়ে বড় কল্যাণের কাজ।’
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা দ্বীনের আলোয় তরুণদেরকে আলোকিত হওয়ার ব্যাপারে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কোরআন তিলাওয়াত, আজান, ইসলামি গান, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন তারা। ইব্রাহিম, নিহাল, লুবাবা, মারিয়া ও জুবায়ের’সহ ৩৪ জনেরও বেশি প্রতিযোগীকে ক্রেস্ট, সনদপত্র ও বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে এনলাইটেন্ড লাইফের সভাপতি আহনাফ আবিদ আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশের খবরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এনলাইটেন্ড লাইফের পরবর্তী যেকোনো আয়োজনে সকলকে পাশে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসএসকে/

