Logo

শিক্ষা

অনলাইন ক্লাসে আপত্তি: অভিভাবকদের ৪ প্রস্তাব, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৪:২৫

অনলাইন ক্লাসে আপত্তি: অভিভাবকদের ৪ প্রস্তাব, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সংগৃহীত

সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম।

সংগঠনটির সভাপতি এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিকল্প চারটি প্রস্তাব তুলে ধরেন।

অভিভাবকদের উদ্বেগ

বিবৃতিতে বলা হয়- উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানের অনলাইন ক্লাস তদারকি করা কঠিন। এছাড়া হঠাৎ অনলাইন নির্ভরতা শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিভাবকদের ৪ বিকল্প প্রস্তাব

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের ‘৩+৩ মডেল’ বাতিল।

সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস, বাকি ৩ দিন সম্পূর্ণ ছুটি।

প্রয়োজনে দৈনিক ক্লাস সময় কমানো।

বিদ্যুৎ সাশ্রয়ে অভ্যন্তরীণ ব্যবস্থা- যেমন এসির ব্যবহার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক আলো-বাতাস নিশ্চিত করা।

কেন এই প্রস্তাব?

অভিভাবকদের মতে, এতে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে না।

পরীক্ষা সামনে, বাড়ছে দুশ্চিন্তা

বিবৃতিতে আরও বলা হয়, সামনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে অন্যান্য স্কুলের সেশন ফাইনাল। এই সময়ে সশরীরে ক্লাস বন্ধ হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ধস নামতে পারে।

অভিভাবকদের দাবি, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিতে গিয়ে যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে না পড়ে- সেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন