বিশ্বের দীর্ঘতম, দ্রুততম, প্রথম ও প্রাচীনতম—অজানা তথ্য এক নজরে
এনএসএস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০১
বিশ্বজুড়ে নানা বিস্ময়কর রেকর্ড ও তথ্য আমাদের কৌতূহল জাগায় প্রতিনিয়ত। কখনও দীর্ঘতম, কখনও দ্রুততম, আবার কখনও ইতিহাসের প্রথম বা প্রাচীনতম- এসব তথ্য জানলে যেমন জ্ঞান বাড়ে, তেমনি বিস্ময়ও তৈরি হয়। পাঠকদের জন্য এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো-
বিশ্বের দীর্ঘতম যা যা
পৃথিবীর দীর্ঘতম নদী : নীলনদ — আফ্রিকার ১১টি দেশের ওপর দিয়ে প্রবাহিত
বিশ্বের দীর্ঘতম প্রণালী : তাতার প্রণালী
বিশ্বের দীর্ঘতম সোজা মহাসড়ক : হাইওয়ে ১০ (প্রায় ২৫৬ কিমি)
বিশ্বের দীর্ঘতম সড়ক সেতু : বাং না এক্সপ্রেসওয়ে (৫৪ কিমি)
বিশ্বের দীর্ঘতম রেল সেতু : দানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ (১৬৪.৮ কিমি)
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু : হংকং-ঝুহাই-মাকাও ব্রিজ (৫৫ কিমি)
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু : চার্লস কুনেন সাসপেনশন ব্রিজ
বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ
বিশ্বের দীর্ঘতম খাল : গ্র্যান্ড খাল
বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল : সুয়েজ খাল
বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর : গ্রেট ব্যারিয়ার রিফ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত : কক্সবাজার সমুদ্র সৈকত
বিশ্বের দীর্ঘতম প্রাচীর : চীনের মহাপ্রাচীর
বিশ্বের দীর্ঘতম রেল টানেল : গোথার্ড বেস টানেল
বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ : ইংলিশ চ্যানেল
বিশ্বের দ্রুততম
বিশ্বের দ্রুততম প্রাণী : চিতাবাঘ
বিশ্বের দ্রুততম পাখি : পেরেগ্রিন ফ্যালকন
বিশ্বের দ্রুততম মানুষ : উসাইন বোল্ট
বিশ্বের দ্রুততম নারী : ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার
বিশ্বের দ্রুততম মাছ : সেইলফিশ
বিশ্বের দ্রুততম সাপ : ব্ল্যাক মাম্বা
বিশ্বের প্রথম
বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ : ভুটান
বিশ্বের প্রথম কার্বনমুক্ত শহর : মাসদার সিটি
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ : স্পুটনিক-১
বিশ্বের প্রথম মহাকাশচারী : ইউরি গ্যাগারিন
বিশ্বের প্রথম ডাকটিকিট : পেনি ব্ল্যাক
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরি : যুক্তরাষ্ট্র
বিশ্বের প্রাচীনতম
বিশ্বের প্রাচীনতম কফি হাউস : কায়রোর কফি হাউস
বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ : সোব্রিনো দে বতিন
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা : এএফপি
মধ্যপ্রাচ্যে প্রথম মার্স ভাইরাস শনাক্ত : সৌদি আরব
বিশ্বের এসব রেকর্ড ও ঐতিহাসিক তথ্য আমাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে এবং পৃথিবীকে নতুনভাবে জানার সুযোগ দেয়। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে, আবার পুরোনো অনেক তথ্য সংশোধিতও হচ্ছে—তাই আপডেট থাকা জরুরি।

