Logo

শিক্ষা

ইতিহাসের এই দিন: ১৩ এপ্রিল

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭

ইতিহাসের এই দিন: ১৩ এপ্রিল

আজকের দিন আগামীকাল অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৩ এপ্রিল। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন

ঘটনাবলি

১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশ হয়।

১৮৯৩ - গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশ হয়।

১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর হয়।

১৯৪৮ - ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।

১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

১৯৬৬ - বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাকের ২য় প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফ মারা যান।

১৯৭৫ - লেবাননের গৃহযুদ্ধের সময় খ্রিস্টান উগ্রবাদী ফ্যালানজিস্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনি নিহত হন। বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

২০২৩ - পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারে বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্যের উদ্বোধন হয়।

জন্ম

১৫১৯ - ‘ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরির ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।

১৫৭০ - গায় ফাওকেস, ইংরেজ সেনা ও বারুদ চক্রান্ত পরিকল্পনাকারী।

১৭৪৩ - টমাস জেফারসন, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট।

১৯০৬ - স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।

১৯০৯ - প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।

১৯২২ - জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়ান শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৯৩৯ - শেমাস্ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।

১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জেনেটিসিস্ট।

১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৫০ - রন পেরলমান, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৬০ - রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।

১৯৭৮ - কার্লেস পুয়ল, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার।

১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার।

১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।


মৃত্যু

০৮১৪ - ক্রুম, বুলগেরীয় শাসক।

১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, ফরাসি লেখক ও কবি।

১৮৮২ - ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

১৯৪৪ - বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার।

১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ।

১৯৫৬ - এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৬৬ - জর্জ দুহামেল, ফরাসি লেখক।

১৯৭৩ - বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, মার্কিন ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক। গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন