Logo

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে যে পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে যে পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যদি প্রতিটি এলাকায় রিটায়ার্ড টিচার্স পুল করা হয় এবং এই পুল থেকে যদি আমরা ম্যানেজিং কমিটির সভাপতি বানাই, যিনি রিটায়ার্ড শিক্ষক ও শিক্ষকদের প্রতিনিধি, তাহলে আরো সুন্দর হবে না? তবে এটা তো আইন করা যায় না, আমি আমার উপজেলা কচুয়াতে এটা প্রয়োগ করছি।


রোববার (১২ এপ্রিল)  রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।              


শিক্ষামন্ত্রী আরো বলেন, আরেকটা বিষয় হলো আমি সংসদ সদস্যদের চিঠি পাঠিয়েছি আবারো পাঠাবো, সেটা হলো রিটায়ার্ড টিচার্স পুল, যেকোনো সিস্টেমে যদি রিটায়ার্ড টিচার পুল করা হয়, তাদের যেন ইনভলভ করা হয় এডুকেশন সেক্টরে।       


লটারি বাতিল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই যে আমি কয়েকদিন আগে বললাম যে লটারির মাধ্যমে আর ভর্তি হবে না, এই আমাকে নিয়ে এতো চিৎকার করা হলো। এই লটারিতে কতজন ভর্তি হবে; কতটা নাম দিলো, এর কি কোনো পরিসংখ্যান তারা ঠিক রাখে?


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন