Logo

শিক্ষা

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশনা

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলা শিক্ষা কর্মকর্তাদের ২৭ এপ্রিলের মধ্যে শূন্য পদের তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।


নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ এপ্রিল পর্যন্ত প্রধান শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ২৭ এপ্রিলের মধ্যে ই-মেইল ad.recruitdpe@yahoo.com এ নিম্নের ছক মোতাবেক তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রধান শিক্ষকের তথ্য প্রদানের সময় চলতি দায়িত্বের প্রধান শিক্ষকগণকে কলাম ৬ এ (প্রধান শিক্ষকের ছক) অন্তর্ভুক্ত করা যাবে না। তথ্যের সফ্টকপি ও হার্ডকপি পাঠাতে বলা হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন