Logo

শিক্ষা

পঞ্চম শ্রেণির পড়াশোনা: গণিত

Icon

বেলাল হোসাইন;

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৩:২৫

পঞ্চম শ্রেণির পড়াশোনা: গণিত

শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। পঞ্চম শ্রেণির গণিত বইয়ের ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা তুলে ধরা হলো। ভগ্নাংশ এমন একটি সংখ্যা, যা পূর্ণ সংখ্যার অংশবিশেষ প্রকাশ করে। বিভিন্ন ধরনের ভগ্নাংশ, তাদের রূপান্তর ও সমাধান শিখতে এই অধ্যায় অত্যন্ত প্রয়োজনীয়।

১. ১/৩ এবং ১/৪ কে সম্পর্ক প্রতীক দিয়ে লিখ।

উত্তর : ১/৩ > ১/৪

২. ২/৫ + ৩/৫ = কত?

উত্তর : ১

৩. ৮৯/১৭ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর।

উত্তর : ৫ ৪/১৭

৪. ৩/৭ কী ধরনের ভগ্নাংশ?

উত্তর : প্রকৃত ভগ্নাংশ

৫. ৮ ৭/১১ ও ৫ ৪/১৩ মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।

উত্তর : ৯৫/১১, ৬৯/১৩

৬. রাসেল শ্রেণি পরীক্ষায় গণিত বিষয়ে ১০ নম্বরের মধ্যে ৭ পেল। সে গণিতে মোট নম্বরের কত অংশ পেয়েছে?

উত্তর : ৭/১০ অংশ

৭. অনিক একটি ঘরের ২/২৫ অংশ রং করল এবং রহিম ২/১৭ অংশ রং করল। কে বেশি অংশ রং করল?

উত্তর : রহিম

৮. মিলন এক বোতল কোল্ড ড্রিংকস-এর ২/৭ অংশ পেল এবং তার বোন ৩/৭ অংশ পেল। কে বেশি পেল?

উত্তর : মিলনের বোন

৯. রায়হান প্রতিদিন ৫/১৬ ঘণ্টা ঘুমায় এবং রিহান ৩/১৬ ঘণ্টা ঘুমায়। কে বেশি ঘুমায়?

উত্তর : রায়হান

১০. ২/৫ + ৭/১৫ = কত?

উত্তর : ১৩/১৫

১১. ১/৫ + ৪/৫ = কত?

উত্তর : ১

১২. ১১/৯ + ১৩/৯ + ১০/৯ = কত?

উত্তর : ৩ ৭/৯

১৩. ১৯২৮-১১২৮ = কত?

উত্তর : ২৭

১৪. ৭/৯-৩/৪ = কত?

উত্তর : ১/৩৬

১৫. ৪ ১/৮-২ ৩/৫ = কত?

উত্তর : ১ ২১/৪০

১৬. ১-৭/১৫ = কত?

উত্তর : ৮/১৫

১৭. ১/২ + ৫/৬-৭/১২ = কত?

উত্তর : ৩/৪

১৮. ফাহিম সাইকেল চালিয়ে ১ম ঘণ্টায় ৮ ১/৩ কিলোমিটার ও ২য় ঘণ্টায় ৭ ১/৬ কিলোমিটার গেল। ২য় ঘণ্টায় সে কত কিলোমিটার কম গেল?

উত্তর : ৭/৬ কিলোমিটার

১৯. দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৪ ৩/৪। ছোট সংখ্যাটি ১ ৩/৪ হলে, বড় সংখ্যাটি কত?

উত্তর : ৩

২০. অপুর কাছে ৫০ ৩/৪ টাকা আছে। মা দিলেন ২৫ ১/২ টাকা। তার কাছে কত টাকা হলো?

উত্তর : ৭৬ ১/৪ টাকা

২১. ☐ চিহ্নিত ঘরে সঠিক সংখ্যা বসাও : ১/৪ + ☐/৪ = ১

উত্তর : ৩

২২. ৯৩/১৭ কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর।

উত্তর : ৫ ৮/১৭

২৩. ৮৯/১৭ কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর।

উত্তর : ৫ ৪/১৭

২৪. ২৫ ৯/১৬ কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।

উত্তর : ৪০৯/১৬

২৫. ৫টি কলম থেকে ২টি কলম নেওয়া হলো। মোট কলমের কত অংশ নেওয়া হলো?

উত্তর : ২৫ অংশ।

২৬. ৫/১২ , ৫/৭ , ৫/১৮ ভগ্নাংশগুলোকে মানের অধঃক্রমে সাজাও।

উত্তর : ৫/৭ , ৫/১২ , ৫/১৮

২৭. ৫/২৪ ও ২৪/১৭ এর মধ্যে কোনটি বড় তা প্রতীক ব্যবহার করে দেখাও।

উত্তর : ২৪/১৭ > ৫/২৪

২৮. ৪/১৩ , ৪/২৯ এর মধ্যে কোনটি বড় তা প্রতীকের সাহায্যে দেখাও।

উত্তর : ৪১৩ > ৪২৯

২৯. প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?

উত্তর : প্রকৃত ভগ্নাংশ

৩০. অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

উত্তর : যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা বড়, তা অপ্রকৃত ভগ্নাংশ।

৩১. প্রকৃত ভগ্নাংশের মান কিরূপ?

উত্তর : প্রকৃত ভগ্নাংশের মান সর্বদাই ১ থেকে ছোট।

৩২. অপ্রকৃত ভগ্নাংশের মান কিরূপ?

উত্তর : অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদাই ১ থেকে বড়।

৩৩. যে ভগ্নাংশ কাকে বলে?

উত্তর : যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।

৩৪. সমহর ভগ্নাংশ কী?

উত্তর : যে সব ভগ্নাংশের হর একই তারা সমহর বিশিষ্ট ভগ্নাংশ।

৩৫. সতুল ভগ্নাংশ কী?

উত্তর : যে সকল ভগ্নাংশের মান সমান, তাকে পরস্পর সমতুল ভগ্নাংশ।

৩৬. ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো অর্থ কী?

উত্তর : ছোট থেকে বড় মানে সাজানো।

৩৭. অর্ধঃক্রম অনুসারে সাজানো অর্থ কী?

উত্তর : বড় থেকে ছোট মানে সাজানো।

৩৮. ভগ্নাংশ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কী বুঝ?

উত্তর : যে ভগ্নাংশের লব ও হরে ১ ব্যতিত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না।

৩৯. ভগ্নাংশের যোগফল অপ্রকৃত হলে একে কিভাবে প্রকাশ করা হয়?

উত্তর : মিশ্র ভগ্নাংশ।

৪০. মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়মটি লিখ।

উত্তর : পূর্ণসংখ্যা ✕ হর + লব / হর = অপ্রকৃত ভগ্নাংশ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন