Logo

শিক্ষা

`শিক্ষক কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে'

Icon

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:০৩

`শিক্ষক কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে'

শিক্ষক কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে অতিরিক্ত অর্থ বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

একইভাবে কল্যাণ সুবিধা দেয়ার প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত মৌখিক প্রশ্নের জবাবে সংসদকে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বাজেট থেকে প্রতি অর্থবছরে ন্যূনতম ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।


ট্রাস্টকে আয়বর্ধক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিজস্ব ভবন ও শিক্ষা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ট্রাস্টকে আয়করমুক্ত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে বার্ষিক প্রায় ৭ কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়।


এছাড়াও, ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চালু রয়েছে এবং ২০২৫ খ্রিষ্টাব্দেরর ১ জানুয়ারি কল্যাণ ট্রাস্টকে আইবাস ডাবল প্লাস সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হচ্ছে’ ফলে স্বচ্ছতা ও গতি উভয়ই বৃদ্ধি পেয়েছে।


অতএব, সরকারের নেয়া এসব সমন্বিত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা দেয়ার বিদ্যমান জটিলতা পর্যায়ক্রমে নিরসন করা সম্ভব হবে এবং ভবিষ্যতে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্ভব হলে ছয় মাসের মধ্যে সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন