Logo

শিক্ষা

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:৩৮

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

সংগৃহীত

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ইতোমধ্যে চেক হস্তান্তর সম্পন্ন হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) থেকে তারা বেতন উত্তোলন করতে পারবেন।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক হস্তান্তর করা হয়েছে- অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে, জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবারের পর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এতে দেশের বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন