Logo

শিক্ষা

শেরেবাংলা নগর বয়েজ স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগ

স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:৫২

স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রম

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং সোনারগাঁও ঢাকা রোটারি ক্লাবের অর্থায়নে শুক্রবার (৩১ জুলাই) শেরেবাংলা নগর গভ. বয়েজ স্কুল প্রাঙ্গনের ফাঁকা স্থানে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। 

বৃক্ষরোপন কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও ঢাকা রোটারি ক্লাবের সভাপতি ও স্কুলের ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহিন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, কোষাধ্যক্ষ এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান বাপ্পি, সদস্য মুহাম্মদ আলমগীর মুকুল, মো. নাজমুল হক গাজী প্রমুখ।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন