Logo

শিক্ষা

প্লাস্টিকের বোতলের বিনিময়ে চারা, গবিতে ব্যতিক্রমী উদ্যোগ

Icon

জান্নাতুল লামিশা, গবি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

প্লাস্টিকের বোতলের বিনিময়ে চারা, গবিতে ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: সংগৃহীত

প্লাস্টিক দূষণমুক্ত ক্যাম্পাস ও সবুজ প্রকৃতি গড়ার প্রত্যয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ‘সবুজ চারা এক্সচেঞ্জ’ কর্মসূচির আয়োজন করছে ইংরেজি বিভাগের ৩৪তম ব্যাচের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মূল স্লোগান, ‘Reduce Plastic, Plant More Trees’। এতে আশপাশে জমে থাকা বা ব্যবহৃত পাঁচটি প্লাস্টিকের বোতল নির্ধারিত বুথে জমা দিলে বিনিময়ে একটি করে চারা গাছ দেওয়া হবে।

আয়োজকেরা জানান, ছোট এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজ প্রকৃতি গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সবসময় তরুণদের সমাজসেবা ও প্রকৃতি রক্ষার কাজে যুক্ত হওয়ার অনুপ্রেরণা দিতেন। তার সেই আদর্শকে ধারণ করেই এ পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকেরা সবাইকে প্লাস্টিক বর্জন করে ক্যাম্পাসকে সবুজে ভরিয়ে তুলতে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন