তরুণ কলাম লেখক ফোরাম
গবি শাখায় সভাপতি জোবায়ের, সম্পাদক শিহাব
জান্নাতুল লামিশা, গবি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১
ছবি: সংগৃহীত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের মো. জোবায়ের রহমান পারভেজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সিহাব।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রুবেল আমিন ও সাধারণ সম্পাদক সাইফা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মাহির ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আল-মুস্তানাহির বিল্লাহ নাবিল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রোকনুজ্জামান রোকন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন মিয়া।
অর্থ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল আত-তামজীদী। দপ্তর সম্পাদক মোছাঃ হোসনেয়ারা নিশা এবং উপ-দপ্তর সম্পাদক নাফিউ হাসান। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশান ইফতিয়া।
সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক হয়েছেন মোছা. হিমি আক্তার। প্রচার সম্পাদক জ্যোতিময় কুন্ডু এবং উপ-প্রচার সম্পাদক আশরাফী আক্তার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আকিব হাসান সামি।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সম্পাদকীয় পরিষদ সদস্য হিসেবে রয়েছেন আকাশ সিদ্দিকী ও সাবিকুন নাহার ফোজিয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ও এএএম আতাহার রাহিত।
বাংলাদেশের খবর/আরইউ

