Logo

বিনোদন

আল্লাহ সবাইকে এই রমজানে ক্ষমা করে দিন : মিশা সওদাগর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৯:৫৪

অ
আল্লাহ সবাইকে এই রমজানে ক্ষমা করে দিন : মিশা সওদাগর

ছবি : সংগৃহীত

মহিমান্বিত রমজানে প্রত্যেক মুমিন বান্দাদের ক্ষমাদানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন জনপ্রিয় চলচিত্র অভিনেতা মিশা সওদাগর।

শনিবার দিবাগত মধ্যরাতে (২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ প্রার্থনা জানান তিনি।

পোস্টে মিশা লিখেছেন, ‘রমজানুল কারীম মোবারক। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে ক্ষমা করে দিন।’

পোস্টটির মন্তব্যঘরে বেশ ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরাও। রমজানের শুভেচ্ছা জানিয়ে তারা লিখেন, রমজানের আলোকে পৃথিবী আলোকিত হোক। আল্লাহ সবাইকে ক্ষমা করুন।

হাসান জামান নামের একজন লিখেছেন, ‘এই রমজান আমাদের সবার হেদায়েতের উসিলা হোক। আমিন, ছুম্মা আমিন।’

অন্য আরেকজন লিখেছেন, ‘আল্লাহ তা’আলা আমাদের সবাইকে ৩০টা রোযা করার তৌফিক দান করুক, আমিন।’

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন