Logo

বিনোদন

পরকীয়ায় জড়িয়েছিলেন মহেশবাবু! হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৫:৫৬

অ
পরকীয়ায় জড়িয়েছিলেন মহেশবাবু! হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী

দক্ষিণি সুপারস্টার মহেশবাবুর পরকীয়া গুঞ্জনে সম্প্রতি সরগরম ফিল্মি দুনিয়া। দীর্ঘদিন ধরে তার সুখী দাম্পত্য জীবন ছিল আলোচনার বিষয়, তবে এবার ভক্তদের সামনে এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবনের একটি অপ্রত্যাশিত তথ্য।

‘দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িত ছিলেন মহেশবাবু।’ মুম্বাইয়ে একসঙ্গে থাকারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে— সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দক্ষিণী প্রযোজক গীতা কৃষ্ণ। তিনি দাবি করেন, ‘মহেশবাবু এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণণের মধ্যে গোপন সম্পর্ক ছিল। এ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকর।’

গীতা কৃষ্ণ বলেন, ‘নম্রতা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো বিষয়টি সমাধান করেছেন।’ তবে এ বিষয়ে মহেশবাবু এবং তৃষা কৃষ্ণণ এখনো মুখ খোলেননি।

মহেশবাবু এবং নম্রতার প্রেম একেবারে সিনেম্যাটিক। যদিও নম্রতা মহেশবাবুর বয়সে ৪ বছর বড় ছিলেন, তবু সব বাধা কাটিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর নম্রতা অভিনয় থেকে অবসর নেন। বর্তমানে তারা সুখী দম্পতি হলেও মহেশবাবুর পরকীয়া গুঞ্জন কিছুটা চমক সৃষ্টি করেছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন