Logo

বিনোদন

মিঠুনদাকে অনেক ছুঁয়েছি : অঞ্জনা বসু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২০:৪৫

অ
মিঠুনদাকে অনেক ছুঁয়েছি : অঞ্জনা বসু

এ বছর দোলের উত্সবটা একটু ভিন্ন রকম হবে। জাতীয় দোল উৎসবের প্রস্তুতি নিয়ে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু বিশেষ আয়োজনের কথা জানিয়েছেন। তারা মিঠুন চক্রবর্তী-অঞ্জনা বসুর প্রথম ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী’র প্রচারের জন্য একসঙ্গে আসবেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানে।

অঞ্জনা বসু এই নিয়ে বলেন, ছবির প্রচারের অংশ হিসেবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দোল খেলতে আসবেন তিনি। তবে সাজগোজ নিয়ে অঞ্জনা কিছু বলেননি শুরুতে, তবে পরে জানালেন, যদি নির্দেশনা না আসে, তবে সাদা পোশাকেই সাজবেন। কেননা, রং খেলায় সাদা পোশাক পরলে বোঝা যাবে, যে তিনি আবিরের রঙ খেলেছেন।

অঞ্জনা জানান, রং দিয়ে স্পর্শের উৎসবে কখনও কোনো অশালীনতা প্রশ্রয় দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতি হলে প্রতিবাদ জানানো উচিত। তবে ভালোবাসা ও স্পর্শের জন্য রঙের ব্যবহার তিনি স্বাভাবিকভাবে দেখেন। তার মতে, ‘একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি’—এটি এক ধরনের শুদ্ধ অনুভূতি।

মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিশেষ অনুভূতি প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘অভিনয় করতে গিয়েই তো অনেকবার মিঠুনদাকে স্পর্শ করেছি। রং দেওয়ার ছুতোয় আর আলাদা কী? তার মুখটা মনে পড়লেই শ্রদ্ধা জাগে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন