Logo

বিনোদন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:৩১

অ
বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান

শামীম হাসান সরকার ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন। এর আগে নাটকের দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের বিভ্রান্ত করলেও, এবার বাস্তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।  

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শামীম হাসান।

ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

 তবে স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, তার স্ত্রী মিডিয়ার কেউ নন।  

অভিনেতার শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, তিনি স্ত্রী, দুই পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। সেখানে শামীমের মা-বাবাকেও দেখা গেছে।  

বিয়ের খবর প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন শামীম হাসান। অনেক তারকা ও সহকর্মী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখও নবদম্পতির ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।  

প্রসঙ্গত, ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিতি পাওয়া শামীম হাসান পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন