Logo

বিনোদন

মার্ভেল ভক্তদের জন্য সুখবর

‘দ্য ফ্যান্টাস্টিক ফোর : ফার্স্ট স্টেপস’ ট্রেলার প্রকাশিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

অ
‘দ্য ফ্যান্টাস্টিক ফোর : ফার্স্ট স্টেপস’ ট্রেলার প্রকাশিত

ছবি : সংগৃহীত

বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো মার্ভেল স্টুডিও নতুন ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর : ফার্স্ট স্টেপস’ মুভির অফিসিয়াল ট্রেলার। ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতে ইউটিউব ও মার্ভেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে উন্মুক্ত করা হয় এই ট্রেলারটি। প্রায় তিন মিনিটের এই ঝলমলে ক্লিপে প্রথমবারের মতো দেখা গেল জুলিয়া গার্নারের অভিনয়ে রহস্যময় সিলভার সার্ফার-কে। আগামী ২৫ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি। 

ট্রেলারে দেখা যায়, রিচার্ডস ও তার সঙ্গিনী জানতে পারেন তারা বাবা মা হতে চলেছেন। তারপর এক ভয়ংকর সুপার ভিলেন শহরে নেমে আসে এবং পৃথিবী ধ্বংসের মুখে পরতে চলেছে এর জানান দেয়। রিড রিচার্ডস বা মিস্টার ফ্যান্টাস্টিক নিজেকেই এই মহাবিপদের জন্য দায়ী মনে করেন। 

ট্রেলারের বড় আকর্ষণ জুলিয়া গার্নার। তাকে প্রথমবারের মতো সিলভার সার্ফার চরিত্রে দেখা যায়। ট্রেলারের শেষে দেখা যায়, বিশাল আকার "পা" অর্থাৎ গ্যাল্যাকটাস শহরের উপর দাপিয়ে বেড়াচ্ছে।

‘ওয়ান্ডাভিশন’-এর জন্য প্রশংসিত জনপ্রিয় নির্মাতা ম্যাট শ্যাকম্যান ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর : ফার্স্ট স্টেপস’ বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি পরিচালনা করেছেন । সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন জেস হল। তাছাড়াও ট্রেলারে প্রথমবারের মতো দেখা যায় নতুন ফ্যান্টাস্টিক ফোর টিমের সদস্যদের। তারা হলেন-পেদ্রো পাস্কেল, রিড রিচার্ডস বা মিস্টার ফ্যান্টাস্টিক, ভেনেসা কার্বি, সু স্টর্ম বা ইনভিজিবল ওম্যান, জুলিয়া গার্নার, সিলভার সার্ফার, জোসেফ কুইন, জনি স্টর্ম বা হিউম্যান টর্চ, এবন মোস-বাচরাচ, বেন গ্রিম বা দ্য থিং, রালফ ইনেসন, গ্যাল্যাকটাস, পল ওয়াল্টার হাউজার, নাটাশা লিওন ও জন ম্যালকোভিচ–বিশেষ চরিত্রে।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন