Logo

বিনোদন

মেয়ের গোপন কথা ফাঁস করলেন কাজল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৫

অ
মেয়ের গোপন কথা ফাঁস করলেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল এবার নিজের মেয়ে নাইসা দেবগনকে নিয়ে করলেনখোলামেলা মন্তব্য। জানালেন, প্রেম-ভালোবাসার বিষয়ে পরামর্শ নিতে কন্যা তার কাছেই আসে। তবে বাবার সামনে এসব আলোচনার সাহস নেই নাইসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমি নিশ্চিত, নাইসা কখনোই অজয়ের সঙ্গে প্রেমিক বা প্রেম নিয়ে কোনও কথা বলতে পারবে না। কারণ এসব শুনলেই অজয় হয়তো বন্দুক হাতে তুলে নিয়ে বলবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো।’

বলিউডে এখনো অভিষেক না হলেও নাইসা প্রায়ই ভাইরাল হন সামাজিক মাধ্যমে। বন্ধুবান্ধবদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তুরাঁয় দেখা যায় তাকে। কখনো কখনো মাদকাসক্তের মতো আচরণের অভিযোগও তুলেছেন নেটিজেনরা, যদিও সেসব বিষয়ে দেবগন পরিবার মুখ খোলেননি।

তবে ছেলে যুগ দেবগনের ক্ষেত্রে চিত্র ভিন্ন। অজয় জানান, তার ১৪ বছরের ছেলে যুগ প্রেম বা ব্যক্তিগত যেকোনো বিষয়ে বাবার সঙ্গেই খোলামেলা আলোচনা করে।

এক সাক্ষাৎকারে অজয় বলেন, আমরা একে অপরের সঙ্গে খুব খোলামেলা। যুগ তার সবকিছুই আমার সঙ্গে শেয়ার করে।

প্রসঙ্গত, সম্প্রতি কাজল ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘মা’ নিয়ে, যেখানে তাকে দেখা যাবে এক কঠোর মায়ের ভূমিকায়। অন্যদিকে, অজয় দেবগন কাজ করছেন বহুল প্রতীক্ষিত ছবি ‘রেড ২’ নিয়ে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন